২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুইফট ব্যাঙ্কিং সিস্টেমে নিষিদ্ধ ঘোষিত রাশিয়া

Swift logo is placed on a Russian flag are seen in this illustration taken, Bosnia and Herzegovina, February 25, 2022. REUTERS/Dado Ruvic/Illustration

পুবের কলম ওয়েবডেস্ক : বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা ’সুইফট’ থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয়েছে জার্মানি ও তার পশ্চিমা মিত্ররা। এছাড়া ধনী রাশিয়ানদের গোল্ডেন পাসপোর্টও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রাশিয়ার হামলা বন্ধে তৃতীয় দফায় নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া চলছে। জার্মানির এক মুখপাত্র জানান জার্মানি, ব্রিটেনে, আমেরিকা, ফ্রান্স, কানাডা, ইতালি এবং ইউরোপীয় কমিশন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে সম্মত হয়েছে। রাশিয়ার আগ্রাসন রুখতে দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্কের অর্থনৈতিক সক্ষমতা সীমিত করা

আরও পড়ুন: Earthquake: রাশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জরুরি। জার্মান সরকারের মুখপাত্র আরও জানান ধনী রাশিয়ান এবং তাদের পরিবারের গোল্ডেন পাসপোর্ট বন্ধ করা হবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে এমন সংস্থা এবং তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ‘এসব নিষেধাজ্ঞার পরও রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ বন্ধ না করে এবং ইউরোপীয় অঞ্চলের শান্তিশৃঙ্খলা নষ্ট করে তাহলে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে’ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের

আরও পড়ুন: Ukraine War: শান্তি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন ‘আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বৈঠক করে একটি সিদ্ধান্ত নিয়েছি। রাশিয়াকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা বের করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সুইফট থেকে রাশিয়ান ব্যাঙ্কগুলিকে লেনদেন প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার মতো পদক্ষেপ। পুতিনকে তার আগ্রাসনের চড়া মূল্য দিতে হবে তা নিশ্চিত করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাবো।’

সুইফট, ঠিক কী? সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা ’সুইফট’ হল আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সহজভাবে পরিচালনায় ব্যাঙ্কগুলি দ্রুত এবং নিরাপদে লেনদেন করে থাকে। এ প্লাটফর্ম ব্যবহার করে ২০২০ সালে প্রতিদিন প্রায় ৩৮ মিলিয়ন লেনদেন হয়েছে। সুইফট থেকে রাশিয়াকে ছেঁটে দেওয়ার ফলে রাশিয়ার ব্যাঙ্কগুলি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বিশ্বব্যাপী তাদের কার্যক্রম পরিচালনার ক্ষমতা কমে যাবে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আরএসএস মানহানি মামলা: নতুন জামিনদার দিতে থানে আদালতে সশরীরে হাজিরা দিলেন রাহুল গান্ধী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুইফট ব্যাঙ্কিং সিস্টেমে নিষিদ্ধ ঘোষিত রাশিয়া

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২২, রবিবার