পুবের কলম,ওয়েবডেস্ক: হামাস-ইসরাইল যুদ্ধে ইসরাইলকে অটল সমর্থন দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছে আমেরিকা। এ জন্য ইসরাইলের সাগরে যুদ্ধজাহাজ ও আকাশে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বাইডেন সরকার বলেছে, ইসরাইলকে অতিরিক্ত অস্ত্রশস্ত্র দেওয়া হবে। একই সুরে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তিনিও নেতানিয়াহুকে অব্যাহত সমর্থন দেয়াওর প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, ‘সাহায্য করতে আমরা যা পারি, তার সবটাই করব।’ অন্যদিকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। টেকসই ও দীর্ঘপ্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার আহ্বান জানিয়েছে মস্কো। চিনও উভয় পক্ষকে সহিংসতা বন্ধ করে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, ইসরাইল ও হামাসের তীব্র লড়াইয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিতে। দু’পক্ষেরই ব্যাপক প্রাণহানি হচ্ছে। ইসরাইলের দখলদারি ও ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের দমন-পীড়নের জেরে এই হামলা চালাচ্ছে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই পরিস্থিতিতে ইসরাইলকে সহায়তার প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘ইউএসএস জেরার্ল্ড আর. ফোর্ড রণতরী, একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ও যুদ্ধবিমান ওই অঞ্চলে রওনা দিয়েছে।’