২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ত্রাণ  পাঠাল রাশিয়া

আরও পড়ুন: এই দেশে কেবল গেরুয়া থাকবে, অন্য স্বপ্ন দেখলে পাকিস্তান যেতে হবে: বিতর্কে বিজেপি নেত্রী

আরও পড়ুন: ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ

আরও পড়ুন: পাকিস্তানে প্যারামিলিটারি সদর দপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩

পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রথম মানবিক সহায়তা ফ্লাইট করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র আসিম ইফতিখার বিষয়টি নিশ্চিত করেছেন। করাচিতে চালানটি গ্রহণ করেন রাশিয়ার কনসাল জেনারেল ফেডোরভ অ্যান্ড্রে, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা রসুল বক্স চান্দিও, এনডিএমএ এবং বিদেশমন্ত্রকের প্রতিনিধিরা। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্য সামগ্রী, তাঁবু ও পানি সাফ করার যন্ত্র। আসিম ইফতেখার এ ত্রাণ সহায়তার জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসসিও সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার কয়েকদিন পর ক্রেমলিন এ মানবিক সহায়তা পাঠিয়েছে। গত জুন থেকে শুরু হওয়া নজিরবিহীন বন্যায় পাকিস্তানে এখনও পর্যন্ত দেড় হাজার মানুষ মারা গেছেন। এ সময় রেকর্ড বৃষ্টিপাতে লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক হাজার বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ভেসে গেছে লক্ষ লক্ষ পশু। সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে তিন কোটি মানুষ। পাকিস্তানের সরকার জানিয়েছে, এরই মধ্যে ৩ হাজার কোটি ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বন্যার পানি সামান্য কমলেও নতুন করে পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর: তামিলনাড়ুতে বাদ পড়ল ৭৪ লক্ষের বেশি নাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানে ত্রাণ  পাঠাল রাশিয়া

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার