০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শচীনের নামে রেলস্টেশন, অবাক সানি

পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্প্রতি বসেছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকারের মূর্তি। কিন্তু তার নামে কোথাও যে একটা রেলস্টেশন হতে পারে সেটা কেউ আন্দাজ করতে পারেনি কোনদিন। পারবেনও না। শচীনের নামাংকিত সেই রেল স্টেশন আবিষ্কার করেছেন আর এক কিংবদন্তি সুনীল মনোহর গাভাসকার। সাধারণত ক্রিকেটারদের নামে কোথাও কোনও স্টেশন বা কোন জায়গার নাম নেই। ক্রিকেট স্টেডিয়ামগুলো কিছুটা ব্যতিক্রম। কিন্তু হঠাৎই দেখা গেল ভারতের এক প্রত্যন্ত অঞ্চলের একটি প্রত্যন্ত জায়গায় আধুনিক ক্রিকেটের ডনের নামে একটি আস্ত স্টেশন। সুনীল গাভাস্কার কিছুদিন আগে গুজরাটে গিয়েছিলেন কোন একটি কাজে। সুরাটের একটি স্টেশনে এসে তার চোখ আটকে যায় স্টেশনের সাইনবোর্ডে। স্টেশনের নাম শচীন।

গাভাসকার তার ইনস্টাগ্রাম পোস্টে সেই ছবি তুলে ধরলেন। সানি বলেন, ‘দেখুন মানুষ শচীনকে কত ভালোবাসে।’ পরে জানা যায় আসল রহস্য। বিষয়টি হলো সুরাটের যে জায়গায় সুনীল গাভাস্কার গিয়েছিলেন, সেখানে একটি জায়গার নাম শচীন। সেই জায়গাটির নামেই এই স্টেশনটির এমন নামকরণ। মাস্টার ব্লাস্টার নিজে কি জানেন, এই ভারতেই তার নামে রয়েছে একটি আস্ত রেল স্টেশন?

আরও পড়ুন: Pahalgam Terror Attack: বিচার চাইছেন সৌরভ, বিরাটরা

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

দিদির উন্নয়নই অনুপ্রেরণা: তৃণমূলে যোগ দিচ্ছেন হুমায়ুন কবিরের জামাতা রাইহান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শচীনের নামে রেলস্টেশন, অবাক সানি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার