ইনামুল হক,বসিরহাট: অনুগামীদের মুখে জয় বাংলা স্লোগান শুনে শেখ শাহজাহানের মুখে চওড়া হাসি দেখা গেল। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় সন্দেশখালির অবিসংবাদিত তৃণমূল নেতা সেখ শাহজাহান গাড়ি থেকে নামতে দেখে কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। জয় বাংলা স্লোগান দিতে থাকে। যদিও সন্দেশখালি কান্ডে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস ছ বছরের জন্য সাসপেন্ড করেছে।

গত ২৪ মে বসিরহাট মহকুমা আদালতের তোলার সময় আগাম  ভবিষ্যদ্বাণী করেছিলেন শেখ শাহজাহান।

বলেছিলেন, যে কারণে আমাকে আটকানো হয়েছে এসব বিফলে যাবে। তিন লক্ষের বেশি ভোটে এখানে তৃণমূল জিতবে। এদিন ফের বসিরহাট মহকুমা আদালতে পেশ করার সময় তিনি বললেন আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে।

শেখ শাহজানকে ঘিরে তার অনুগামীদের বসিরহাট আদালত চত্বরে জয় বাংলা স্লোগান আর উপচে পড়া ভিড় তৃণমূল কর্মীদের। বসিরহাট মহকুমা আদালতে সিবিআই আধিকারিকরা সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ব্যয় ও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে সিবিআই আইনজীবী সহ পাঁচজন আধিকারিক সঙ্গে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হন আদালতে। তার বিরুদ্ধে গত ৫ জানুয়ারি সরবেড়িয়ায় ইডির উপর হামলাসহ অভিযোগের মামলা রয়েছে।