১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সানিয়া বোপান্না

পুবের কলম, ওয়েবডেস্ক: সম্ভবত এটি তার শেষ গ্র্যান্ড স্লাম। আর এরপরেই তুলে রাখতে পারেন টেনিস Racket. তার আগে ভারতীয়দের স্বপ্ন দেখাচ্ছেন টেনিস কুইন সানিয়া মির্জা।    রোহন বোপানাকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠে গেলেন সানিয়া। মেলবোর্নের হার্ড কোর্টে মার্কিন- ব্রিটেন জুটির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করলেন সানিয়া বোপান্না।

প্রথম সেটে দীর্ঘ লড়াইয়ের পর ৭-৬ ফলে এগিয়ে যান সানিয়া বোপান্না জুটি। দ্বিতীয় সেটে অবশ্য কঠিন লড়াইয়ের পর মার্কিন ব্রিটেন জুটি স্কুপাকি ও ক্রজিকের কাছে ৬-৭ ফলে হেরে গেলেও তৃতীয় সেটে নিজেদের দখলে রেখে ১০-৬ ফলে ম্যাচ জিতে নিলেন সানিয়া বোপান্না জুটি। সানিয়া বোপান্নার হাত ধরে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে গেল ভারত।

সর্বধিক পাঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে বিশ্বরেকর্ড ভারতের: মোদির প্রশংসায় অশ্বিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সানিয়া বোপান্না

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার