পুবের কলম প্রতিবেদক: তাপমাত্রার নিরিখে বছরের শেষ রাত ছিল এক দশকের যুগ্মভাবে উষ্ণতম রাত।যদিও পরবর্তী ২৪ ঘণ্টায় প্রায় এক ডিগ্রি নামল কলকাতার পারদ। যদিও নতুন বছরের প্রথম সপ্তাহে শীতের হিমেল তাপমাত্রা নিয়ে খুব একটা আশাবাদী কথা শোনাচ্ছেন না আবহবিদরা। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর,নতুন বছরের আরও ক’টা দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে।
আরও পড়ুন:
অন্যদিকে হাওয়া অফিসের তথ্য জানাচ্ছে, ৩১ ডিসেম্বর অর্থাৎ রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।গত এক দশকে তাপমাত্রার নিরিখে যুগ্মভাবে উষ্ণতম বর্ষবরণের সাক্ষী থাকলো কলকাতা শহর।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২১ সালের ৩১ ডিসেম্বরও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দু’-তিনদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশাচ্ছন্ন থাকবে।
এমনকী আগামী কয়েকদিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রার বড় একটা পরিবর্তনের সম্ভাবনা আগামী কয়েকদিন নেই। যদিও হাওয়া অফিসের পূর্বাভাস আগামী বৃহস্পতি থেকে শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন:
বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে ওই সময় রাজ্যে জলীয় বাষ্প প্রবেশের ফলে রাজ্যের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে রাজ্যে নতুন করে আর শীত পড়ার কথা ত দূরে থাক বরং শীত অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।