পুবের কলম, ওয়েবডেস্কঃ সল্টলেক শিক্ষানিকেতনের স্কুলের 'স্কুল বাস' বিভ্রাট। শুক্রবার বেলা ১২ টা নাগাদ স্কুল ছুটি হলেও এখনও বাড়িতে পৌঁছয়নি পড়ুয়ারা। স্কুলের তিনটি 'স্কুল বাস'-এর চালকদের ফোন সুইচড অফ। এই নিয়ে স্কুলে বিক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা।
ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের অভিভাবকদের।আরও পড়ুন:
করোনা আবহ কাটিয়ে আজই স্কুল খোলে। এর পরেই এই ঘটনা। অভিভাবকদের অভিযোগ, বার বার চালকদের ফোন করলেও তাদের ফোন সুইচড অফ বলছে।