পুবের কলম, ওয়েবডেস্ক: এবার বাসের সিট সংরক্ষিত থাকবে পুরুষদের জন্য। তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিএসআরটিসি) বাসে এবার এই সংরক্ষণ চালু হতে চলেছে। আরটিসি বিকল্প উপায়ে এই চিন্তাভাবনা শুরু করেছে। স্পেশাল বাসগুলিতে পুরুষদের মধ্যে বৃদ্ধ, শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা হতে পারে। টিএসআরটিসি বাসগুলিতে এই পরিষেবা পাবে পুরুষরা।
চালু হবে 'মেনস স্পেশাল' পরিষেবা। প্রসঙ্গত, 'মহালক্ষ্মী' প্রকল্পের অধীনে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করে তেলেঙ্গানা সরকার। এই পরিষেবার মাধ্যমে আসন দখলের হার বেড়েছে ২০ শতাংশ। মহিলাযাত্রীর সংখ্যা ৬৯ থেকে ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।আরও পড়ুন:
এর পরেই টিএসআরটিসি বাসে পুরুষদের জন্য বাসে আসন সংরক্ষণ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে।
যাতায়াতের জন্য বাসগুলিতে মহিলাদের সংখ্যা বাড়তে থাকায় প্রায়শই পুরুষ, বয়স্ক এবং ছাত্রদের আসন পেতে অসুবিধার সম্মুখীন হওয়ার ঘটনা ঘটেছে। বেশিরভাগ বাস মহিলাদের দ্বারা ভর্তি হওয়ায় পুরুষরা আরটিসি বাসের পরিবর্তে ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করছেন। এই সমস্ত অসুবিধাগুলি পুরসভা ব্যবস্থাপনা পরিচালক ভিসি সজ্জনের নজরে আনা হয়। এর পরেই প্রয়োজনীয় রুট এবং নির্ধারিত সময়ে পুরুষদের জন্য বিশেষ বাস চালানোর উপর নজর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আরটিসি- পুরুষদের জন্য এবং বিশেষ করে বয়স্কদের জন্য আসন বরাদ্দ নিয়েও কাজ করছে। সেইসঙ্গে মহিলাদের জন্য বিকল্প রুটে বাস চালানো সহ ছাত্রদের জন্য কিছু পরিষেবা প্রদানের আলোচনা চলছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রতিদিন আরটিসি বাসে ১২ থেকে ১৪ লক্ষ মহিলাযাত্রী যাতায়াত করতেন, বর্তমানে সেই সংখ্যা ৩০ লক্ষে পৌঁছেছে।