পুবের কলম প্রতিবেদক: প্রতি বছরের মত এবছরও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শহর কলকাতায়। জানা গিয়েছে, ২৬ জানুয়ারি উপলক্ষে রেড রোডে উপস্থিত থাকবে প্রায় ২৫০০ পুলিশ কর্মী। থাকবেন ২২ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। তাঁদের সঙ্গে থাকবেন ৪২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার।
আরও পড়ুন:
এছাড়া, নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশের তরফে প্রস্তুত করা হয়েছে ১০টি বাঙ্কার এবং ১০টি ওয়াচ টাওয়ার। রাখা হয়েছে ৩টি কুইক রেসপন্স টিম। লাগাতার নজরদারি চালাবে ১২টি বাইক। হেভি রেডিও ফ্লায়িং স্কোয়াডস থাকবে ৮টি।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শহরের বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে প্রয়োজনীয় চেকিং করা হয়েছে।আরও পড়ুন:
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারির জন্য ১৭টি জোনে ভাগ করা হয়েছে। এই জোনগুলির দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসাররা। একইসঙ্গে দায়িত্বে থাকবেন ১২৫ জন ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার।
নজরদারি করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার-২ শুভঙ্কর সিনহা সরকার।আরও পড়ুন:
প্রসঙ্গত, প্রতি বছর রেড রোডে সাড়ম্বরে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। রেড রোডে প্রদর্শিত হয় বিভিন্ন সুসজ্জিত ট্যাবলো। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। ছুটির দিন হওয়ায় অনেকেই এইদিন ঘুরতে আসেন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, জাদুঘরের মত বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই ওই সব এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে।