পুবের কলম,ওয়েবডেস্ক: উনিশ মাসে সবথেকে নজিরবিহীন পতনের সাক্ষী থাকল শেয়ার বাজার। বুধবার এক ধাক্কায় সেনসেক্স পড়ল ১৬২৮ পয়েন্ট। এদিন ২০২২ সালের জুনের পর সবথেকে বড় ধস দেখল দেশের শেয়ার বাজার। একদিনে ৪ লক্ষ কোটি টাকা হারাল বিনিয়োগকারীরা । প্রধানত এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের মূল্যের উল্লেখযোগ্য পতনের কারণে বাজারে এত বড় ধস নেমেছে।
কোম্পানি ডিসেম্বর ত্রৈমাসিকের ফল রিপোর্ট করার একদিন পরে এই ঘটনা ঘটল।আরও পড়ুন:
বুধবার বিএসইতে ২.২৩ শতাংশ বা ১,৬২৮.০১ পয়েন্ট পতন হয়েছে সেনসেক্সের। বাজার বন্ধের সময় ৭১,৫০০.৭৬ পয়েন্টে ঠেকেছে বিএসই সূচক। একটা সময় সেনসেক্স ১,৬৯৯.৪৭ পয়েন্ট (২.৩২ শতাংশ) পড়ে গিয়ে ৭১,৪২৯.৩ পয়েন্টে নেমে গিয়েছিল। আর ২.০৯ শতাংশ বা ৪৬০.৩৫ পয়েন্টের মুখে পড়েছে নিফটি।
বাজার বন্ধের সময় নিফটির ঠেকেছে ২১,৫৭১.৯৫ পয়েন্টে। পরপর দু’দিন পতনের মুখে পড়ল নিফটি।আরও পড়ুন:
টাটা স্টিল, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, জেএসডব্লুউ স্টিল, বাজাজ ফিনসার্ভ, মারুতি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) মতো সংস্থার শেয়ার পতন হয়েছে। তবে সেই ধসের মধ্যেও শেয়ার বাজারে উত্থান হয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির। ইনফোসিস, টেক মাহিন্দ্রা, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), নেসলে, লারসেন অ্যান্ড টুবরো, এইচএলএল টেকনোলজিসের মতো সংস্থার শেয়ারের উত্থান হয়েছে।