দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  স্ত্রীর লাশ দেখে কান্নায় ভেঙে পড়লেন শেখ লাল সেখ।  কাছেই বসে ছেলে নাজেম। তাকে  জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসাচ্ছেন এমন করুণ দৃশ্য চোখে ধরা পড়ল বগটুইয়ের পাশে কুমাড্ডা গ্রামে সাজিনা বিবির বাড়িতে।

সাজিনা বিবির বাড়িতে তখন তিল ধারণের জায়গা নেই। মায়ের লাশকে ঘিরে কান্নায় ভেঙে পড়েছেন সাজিনা বিবি।

  লাল সেখ বলে চলেছেন, আমার ছেলে নাজেম অনাথ হয়ে গেল।

আর কাকে মা বলে ডাকবে। পাড়া প্রতিবেশি সান্ত্বনা দিচ্ছেন  তাঁকে। প্রতিবেশী সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সদ্য নিজের স্ত্রী  ও মেয়েকে হারিয়ে মিহিলাল সেখ ও তদারকি করছেন দাফনের। বাড়ির মেয়েরা দায়িত্ব নিচ্ছেন কারণ দাফনের আগে গোসল থেকে বাকি কাজ শেষ হলেই পরিবারের চোখের জলের মধ্য দিয়ে  গ্রামের কবরে শায়িত হবেন নাজেমা বিবি।