সেখ আবদুল আজিম, চণ্ডীতলাঃ হুগলি জেলার চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য পাঁচটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন সিঙ্গুরে। মূলত, সিঙ্গুরের মানুষকে আরও বেশি করে সরকারি চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সিঙ্গুরে বেঁচিপোতা, আইমা, রামনগর, নসিবপুরের পুরসপ্তমপুরে পাঁচটি সুস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হয়।
আরও পড়ুন:
এদিন সুস্বাস্থ্যকেন্দ্রর উদ্বোধন করেন, পশ্চিমবঙ্গ সরকারের শ্রমমন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপুটি সিএমওএইচ সুব্রত সেন শর্মা, এসএমওএইচ বন্দনা সরকার, বিডিও পার্থ বন্দোপাধ্যায়, বিএমওএইচ শৈলেন্দ্র তোমার, তপন মালিক, নসিবপুর অঞ্চলের প্রধান দিপালী সাঁতরা, উপ-প্রধান গোবিন্দ ধাড়া প্রমুখ।আরও পড়ুন:
সূত্রের খবর, সুস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে তিনদিন মেডিসিন, স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ থাকবেন। চক্ষুরোগ বিশেষজ্ঞ সপ্তাহে দু’দিন করে রোগী দেখবেন। এ ছাড়াও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকেরাও থাকবেন।