পুবের কলম ওয়েবডেস্কঃ দেশের মানুষের জন্য করোনা পরিস্থিতি তে দাঁড়িয়ে যে অক্লান্ত পরিশ্রম  অভিনেতা সোনু সুদ করে যাচ্ছেন  তা জানতে প্রায় আর কারোরই বাকি নেই। তবে এই কাজ করা কালিন তাঁর উপর অভিযোগের আঙুল ও উঠেছে কম নয়।সম্প্রতি তাঁর বিষয়ে একটি খবর শোনা যায় যে ফাদার্স ডে এর ঠিক আগে সোনু সুদ ইশান্তকে তিন কোটি টাকা দামের গাড়ি  কিনে দিয়েছেন।

ছেলেকে গাড়ি কিনে দেওয়ার খবর অস্বীকার করে সোনু সুদ বলেন, ''এ খবরের কোনও সত্যতা নেই।

আমি আমার ছেলের জন্য গাড়ি কিনিনি। গাড়িটি ট্রায়ালের জন্য আমাদের বাড়িতে আনা হয়েছিল। আমরা একটা টেস্ট রান করতে গিয়েছিলাম। এই পর্যন্তই।
আমরা গাড়িটি কিনিনি।'' একটি ছবি তে দেখা যায় যে,সোনু ও তাঁর ছেলেকে মার্সেডিজ-র নতুন মডেলে চাপতে দেখা যায়। যদিও সে গাড়িতে কোনও নম্বর প্লেট দেখা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তে নেটিজেনদের অনেকেই তাকে কটাক্ষ ও করেন।

এদিন কিছুটা মজা করে সোনু) বলেন, ''ফাদার্স ডে-তে আমি কেন ওদের গাড়ি উপহার দেব? দিনটা তো আমার। ওরাই আমায় কিছু দিতে পারে। এই দিন যে সেরা উপহার আমার দুই ছেলে আমায় দিতে পারে, তা হল গোটা দিনটা আমার সঙ্গে কাটানো। কারণ, ওদেরকে আমি খুবই কম সময় দিতে পারি, তাছাড়া ওরা এখন বড় হচ্ছে, ওদের নিজস্ব জীবন আছে। তাই এক সঙ্গে দিন কাটানো আমার কাছে বিলাসিতা, যা আমার মনে হয় আমি নিজেই উপার্জন করেছি।''