পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা। এই পরিস্থিতি সামলাতে জরুরি ঘোষণা করল রাজপাকসে সরকার। বিক্ষুব্ধ শত শত মানুষ তার বাসভবনে চড়াও হওয়ার একদিন পরে গতকাল শুক্রবার রাজাপাকসে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিয়ে এ উদ্যোগ নিলেন। দক্ষিণ এশিয়ার দেশটি জুড়ে প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীকে সন্দেহভাজনদের গ্রেফতার এবং বিনাবিচারে দীর্ঘ সময় আটক করার অনুমতি দিয়ে কঠোর কার্যকর করলেন রাজাপাকসে।
আরও পড়ুন:
প্রেসিডেন্ট এক ঘোষণায় বলেন, ‘জনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় সরবরাহ ও পরিষেবার রক্ষণাবেক্ষণের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
’আরও পড়ুন:
পুলিশ বলেছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে থেকে ১ নারীসহ ৪৫ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। বিক্ষোভের খবর সংগ্রহ করতে যাওয়া কয়েক সাংবাদিককেও আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ, বিক্ষোভকারী, নিরাপত্তাকর্মী, সাংবাদিকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। খবর শ্রীলঙ্কার ডেইলি মিরর অনলাইনের।
আরও পড়ুন:
পুলিশের মুখপাত্র এসএসপি নিহাল থালদুওয়া বলেছেন, কলম্বোর মিরিথানায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় ৩১ পুলিশ ও নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তাঁদের কলম্বো ন্যাশনাল হাসপাতাল সিএনএইচ ও সাউথ টিচিং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিক্ষোভের ঘটনায় তিন সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপ দেমটি ১৯৪৮ যুক্তরাজ্য থেকে স্বাধীনতার পর থেকে সবচেয়ে কষ্টদায়ক অর্থনৈতিক দুরবস্থায় পড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। দ্রব্যমূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে এবং বিদ্যুতের ঘাটতি চরমে উঠেছে।
পুলিশ শুক্রবার পশ্চিম প্রদেশে রাতের কারফিউ আবার জারি করেছে। এর মধ্যে রাজধানী কলম্বোও রয়েছে।এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি ব্যস্ত মোড়ে শখানেক অধিকারকর্মী বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা হাতে স্লোগান লেখা প্ল্যাকার্ড এবং তেলের বাতি বহন করছিল।
আরও পড়ুন:
মারাত্মক আর্থিক অবস্থা শ্রীলংকার। একদশকে এমন আর্থিক সংকটের মুখে পড়তে হয়নি এই দ্বীপ রাষ্ট্রকে। কোনওভাবে পরিস্থিতি সামাল দিতে পারছেন না প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। স্বাভাবিক কারণেই বাড়ছে জনরোষ। দেশের চরম অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে বিক্ষোভ করতেন ক্ষুব্ধ নাগরিকরা।
আরও পড়ুন: