পুবের কলম, ওয়েবডেস্ক:  রাজ্যে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যে দুপুর ৩ টে পর্যন্ত ভোটদানের গড় হার প্রায় ৬০ শতাংশ। বুধবার বাংলার ছয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে।

কমিশনের হিসাব অনুযায়ী, তালড্যাংরায় এখনও পর্যন্ত ভোট পড়েছে ৬৫ শতাংশ। বাকি পাঁচ আসনের মধ্যে সিতাইয়ে ভোটদানের হার ৫৮ শতাংশ। এ ছাড়াও মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া এবং মেদিনীপুরে যথাক্রমে ভোট পড়েছে ৫৭.৯৮ শতাংশ, ৫২.৪ শতাংশ, ৬৩.১১ শতাংশ এবং ৬১.৫৪ শতাংশ।