২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠলো গ্রিস-সাইপ্রাস-তুরস্ক-মিশর

প্রতীকী

পুবের কলম ওয়েবডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস, সাইপ্রাস, তুরস্ক এবং মিশর । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬। গ্রিসের বেশ কিছু দ্বীপেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এছাড়া তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আন্তালিয়াসহ পূর্ব ভূমধ্যসাগরের বেশ কিছু অঞ্চল এবং মিশরেও ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়।

গ্রিসের কারপাথোস, ক্রিট, সান্তোরিনি এবং রোডে দ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। রোডে দ্বীপের বাসিন্দা লিনডোস বলেন, ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে এবং তা ৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়েছে।
সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া, লেবাননের রাজধানী বৈরুত, মিশরের রাজধানী কায়রোসহ বেশ কিছু শহর, তুরস্কের দক্ষিণাঞ্চল, ইসরায়েল এবং ফিলিস্তিনের বেশ কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তুরস্কের দুর্যোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আফাদ জানিয়েছে, তুরস্কের উপকূল থেকে ১৫৫ কিলোমিটার দূরে ভূমিকম্প আঘাত হেনেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৬ বলে জানানো হয়েছে। আনতালিয়া প্রদেশের কাস জেলার থেকে ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) দূরে আঘাত হেনেছে ভূমিকম্প।

কাস জেলার গভর্নর সাবান আর্দা ইয়াজিসি বলেন, ওই এলাকা থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পায়নি কর্তৃপক্ষ।১৯৯৯ এ দক্ষিণ-পশ্চিম তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৭০০ জনের মৃত হয়েছিল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সোশাল মিডিয়ায় কড়াকড়ি: পুলিশ কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভূমিকম্পে কেঁপে উঠলো গ্রিস-সাইপ্রাস-তুরস্ক-মিশর

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার