দেবশ্রী মজুমদার, বীরভূম: মঙ্গলবার এস ডিও অফিসে সকল পুলিশ আধিকারিক ও সকল ইউনিয়নের সদস্য নিয়ে আলোচনায় বসে। টোটো সহ রাস্তার ধারে দোকানদারদের কি কি করনীয় তা নিয়ে আলোচনা হয়। জানা গেছে, আগের মতোই টোটো জোড় বিজোড় করে চলবে।
পৌরসভা ও প্রশাসন থেকে মাইকিং করা হবে। নিয়ম ভাঙলে প্রশাসনকে আইননুসারে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।আরও পড়ুন:
বৈঠকে উপস্থিত ছিলেন এস ডি পিও সায়ন আহামেদ, এস ডিও সাদ্দাম নাবাস, আই সি ত্রিদীব প্রামাণিক পৌর প্রশাসকের প্রতিনিধি সৌমেন ভকত, সদস্য আব্বাস হোসেন সহ ইউনিয়নের অন্যান্য সদস্যগন।