নয়াদিল্লিঃ মণিপুর হাইকোর্টেরই রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট মণিপুর বিশ্ববিদ্যালয়কে তপশিল জাতি, তপশিল উপজাতি এবং ওবিসি–র জন্য সংরক্ষণের কোটা পরিবর্তনের পক্ষেই রায় দিল।এই রায়ের ফলে মণিপুর বিশ্ববিদ্যালয়ে তফশিল জাতির সংরক্ষণ ১৫ শতাংশ থেকে কমে ২ শতাংশ হয়ে গেল। তফশিল উপজাতিদের সংরক্ষণ ৭.৫ শতাংশ থেকে বেড়ে ৩১ শতাংশ হয়ে গেল এবং ওবিসিদের সংরক্ষণ ২৭ শতাংশ থেকে কমে ১৭ শতাংশ হয়ে গেল।এই সিদ্ধান্তে লাভবান হবেন তফশিল উপজাতি প্রার্থীরা। তাঁদের সংরক্ষণ ২৩.৫ শতাংশ বেড়ে গেল।
সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি নাগেশ্বর রাওকে নিয়ে গড়া এক বেঞ্চ এই রায় দেওয়ার সময় বলেছে, উত্তরপূর্ব ভারতে উপজাতির সংখ্যাই বেশি। এই অঞ্চলের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি ওবিসি–র জন্য ২৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা বহাল রাখতে অন্যদের কোটা বদল করতে পারবে না। তাই উপজাতি প্রার্থীদের সুযোগ দেওয়ার কাজটা মণিপুর বিশ্ববিদ্যালয়কেই করতে হবে। মণিপুর বিশ্ববিদ্যালয় সংরক্ষণে যে বদল করেছে তা রাজ্য সরকারের সংরক্ষণ নীতিকে মেনেই করা হয়েছে। মণিপুর বিশ্ববিদ্যালয় ১৯৮০ সালে স্থাপিত হয়। ২০০৫ সালে এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়। ২০০৬ সালে কেন্দ্রীয় সংরক্ষণ নীতি চালু করে এই বিশ্ববিদ্যালয়।২০০৯–১০ অর্থবর্ষ থেকে এই বিশ্ববিদ্যালয় নীতি বদলে এসসি প্রার্থীদের জন্য ১৫ শতাংশ, এসটি প্রার্থীদের জন্য ৭.৫ শতাংশ এবং ওবিসি প্রার্থীদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ রাখার কথা ঘোষণা করে। এরপর ফের ২০১২ সালে তা বদলে এসসি প্রার্থীদের জন্য ২ শতাংশ, এসটি প্রার্থীদের জন্য ৩১ শতাংশ এবং ওবিসি প্রার্থীদের জন্য ১৭ শতাংশ সংরক্ষণ রাখার কথা বলা হয়। এই আদেশের বিরুদ্ধে তফশিল জাতির কয়েকজন প্রার্থী মণিপুর হাইকোর্টে মামলা করে। হাইকোর্ট সে মামলা গ্রহণ না করায় মেঘালয় হাইকোর্টে মামলা করা হয়। মেঘালয় হাইকোর্ট বিষয়টি বিচারের জন্য মণিপুরের এক সদস্যের ডিভিশন বেঞ্চে পাঠায়। সেই বেঞ্চ বলে, যে আদেশ হয়েছে তা যথোচিত। তখন মামলাকারীরা সুপ্রিম কোর্টর দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টও কিন্তু মণিপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষেই রায় দিল।আরও খবর
‘ভয় দেখিয়ে জেন জিকে থামানো যাবে না’, মোদি-শাহকে বার্তা রাহুল গান্ধীর
'আমার পরলোকগত মাকেও অপমান করেছে, তবুও আমি ওদের ক্ষমা করে দিলাম', যন্তর মন্তরের আন্দোলনকারীদের বার্তা প্রধানমন্ত্রীর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
ব্রিকস সম্মেলন: গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন শি জিংপিং
ব্রিকস সম্মেলন: গালোয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন শি জিংপিং
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
যৌতুকের জন্য চলত নির্যাতন, “আর সহ্য হচ্ছে না” ভিডিও বার্তা দিয়ে দেরাদুনে আত্মঘাতী শিক্ষিকা
যৌতুকের জন্য চলত নির্যাতন, “আর সহ্য হচ্ছে না” ভিডিও বার্তা দিয়ে দেরাদুনে আত্মঘাতী শিক্ষিকা
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
২০২০ সালের দিল্লি হিংসা: আইবি আধিকারিক অঙ্কিত শর্মা খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেন-সহ ৫ জনের যাবজ্জীবন
২০২০ সালের দিল্লি হিংসা: আইবি আধিকারিক অঙ্কিত শর্মা খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেন-সহ ৫ জনের যাবজ্জীবন
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই