পুবের কলম,ওয়েবডেস্ক: ১৫ ফেব্রুয়ারি থেকে প্রত্যেক স্কুলে সূর্য নমস্কার বাধ্যতামূলক। রাজস্থান শিক্ষা দফতরের তরফে এমনই একটি নির্দেশ জারি করা হয়েছে। সরকারি, বেসরকারি সব স্কুলের পড়ুয়াদেরই ক্ষেত্রে একই নিয়ম বলবৎ করা হয়েছে।
আরও পড়ুন:
এই ইস্যুতে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাবর সাংবাদিকদের বলেন, ১৫ ফেব্রুয়ারি আমরা বড় করে সূর্যপ্রণাম অনুষ্ঠানের আয়োজন করছি। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
স্কুলে প্রার্থনার সময় পড়ুয়ারা ১৫ মিনিট করে সূর্যপ্রণামের অনুশীলন করবে। সূর্যদেবের আলোর শক্তিতেই আমরা সব কাজ করি। সেই কারণেই আমরা সর্বদা সূর্যকে দেবতা জ্ঞানে পুজো করি। সূর্যপ্রণাম স্বাস্থ্যের জন্যও উপকারী।আরও পড়ুন:
সূর্যের পূজা করা ‘ইসলাম বিরোধী’, স্কুলে সূর্য নমস্কার করানোর সিদ্ধান্তের বিরোধিতায় এবার আদালতের দ্বারস্থ হলেন জমিয়ত-উলেমায়ে-হিন্দ।
আরও পড়ুন:
বোর্ডের দাবি, মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা সম্প্রতি স্কুলে সূর্য প্রণাম বাধ্যতামূলক করেছে। যা ইসলাম শরিয়তে নিষিদ্ধ। সূর্য নমস্কার করার অর্থ হল সূর্যের পূজা করা, যা ইসলামে বিশ্বাস করা হয় না।
আরও পড়ুন:
১২ ফেব্রুয়ারি, জমিয়ত-উলেমায়ে-হিন্দের রাজ্য কার্যনির্বাহী অন্যান্য মুসলিম সংগঠনগুলির সঙ্গে একটি বৈঠক ডাকে। যাতে উক্ত দিনে মুসলিম শিশুদের স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের সমস্ত মুসলিম পড়ুয়াদের এই বার্তা দিতে মসজিদ গুলোর ব্যবহারের কথা জানিয়েছে।আরও পড়ুন:
তিনি কট্টর হিন্দুত্ববাদী মুখগুলির অন্যতম। নাম মদন দিলাবর। নয়ের দশকে পণ করেছিলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ না হওয়া পর্যন্ত সমর্থকদের আনা মালা গলায় ঝোলাবেন না। এছাড়াও গত ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠার দিন নতুন পণ করেছেন ওই বিজেপি নেতা। মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে বিতর্কিত মসজিদ না সরা পর্যন্ত একবেলা করে খাবেন। মেরুকরণের এই রাজনীতির মধ্যেই রাজস্থানের শিক্ষামন্ত্রী হিসেবে নয়া ফতোয়া জারি করেন তিনি।
আরও পড়ুন:
মধ্যশিক্ষা দফতরের নির্দেশিকা বলছে, এবার থেকে রোজ স্কুলে প্রার্থনার সময় ১৫ মিনিট করে সূর্যপ্রণামের অনুশীলন করতে হবে।
আরও পড়ুন: