পুবের কলম,ওয়েবডেস্ক: সোমবার সংসদের দু’কক্ষ থেকে বিরোধী দলের মোট ৭৮ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে তৃণমূলের ৯ জন য়েছেন। সোমবার লোকসভা ও রাজ্যসভার উভয়কক্ষ মিলিয়ে মোট ৭৮জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আগে আরও ১৪জনকে সাসপেন্ড করা হয়েছিল।
এখনও পর্যন্ত মোট ৯২জনকে সাসপেন্ড করা হয়েছে। আর এই ঘটনা নিয়ে সোমবার কড়া প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে প্রাপ্ত বকেয়া সহ একাধিক দাবিতে দিল্লিতে রয়েছেন তিনি।আরও পড়ুন:
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মমতা কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, ‘আমি ভাগ্যবান যে, আমি এখন আর সাংসদ নই।
সংসদে যা চলছে তা কাঙ্খিত নয়।’আরও পড়ুন:
প্রসঙ্গত, লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ বক্তৃতা চলাকালীন নয়া সংসদ ভবনের নিরাপত্তার প্রশ্নে সরব হন বিরোধী দলের সাংসদরা। শুরু হয় তুমুল হইহট্টগোল। দু'দফায় অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার। তারপরেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সাসপেন্ড করে দেওয়া হয় বিরোধী দলের ৩৩ জন সাংসদকে। আর রাজ্যসভায় ৪৫ জনকে।
আরও পড়ুন: