পুবের কলম, ওয়েবডেস্ক : বাগবিতণ্ডাকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল উত্তরপ্রদেশে। এক পুলিশ কর্মীর ছোঁড়া গুলিতে মৃত্যু হল এক শিক্ষকের। পুলিশ সূত্রে খবর, সোমবার ওই শিক্ষক ও হেড কনস্টেবলের মধ্যে কথাকাটাকাটি হয় সিভিল লাইন্স এরিয়ায়। ঘটনায় হেড কনস্টেবলের গুলিতে নিহত হন ওই শিক্ষক। মৃতের নাম ধর্মেন্দ্র কুমার।
তিনি বারাণসীর শিক্ষা বিভাগের প্রতিনিধি দলের এক সদস্য ছিলেন। তাঁর উপর উত্তরপ্রদেশের বোর্ড পরীক্ষার প্রতিলিপি স্থানীয় ইন্টার কলেজে পৌঁছে দেওয়ার নির্দেশ ছিল।আরও পড়ুন:
পুলিশ সুপার (শহর) সত্যনারায়ণ পরজাপত জানান, যে দলটিতে আরও একজন শিক্ষক সহ আরও দুটি শ্রেণি থেকে চারজন কর্মচারির সঙ্গে একটি পুলিশের দল বারাণসী থেকে এসেছিল।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটে রবিবার রাতে। যখন উভয় দলই গাড়ির মধ্যে কলেজ গ্রেটের প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন।
এই সময় গাড়ির ভিতরে ধর্মেন্দ্র কুমার এবং হেড কনস্টেবল চন্দর প্রকাশের মধ্যে বিবাদের সৃষ্টি হয়, এর পরেই প্রকাশ তার সার্ভিস রিভলবার বের করে ধর্মেন্দ্র কুমারকে গুলি করে। কুমারকে তড়িঘড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে ওই শিক্ষকের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হেড কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গাড়িতে থাকা সকল ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হঠাৎ করে কি কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।