পুবের কলম ওয়েবডেস্ক: ইসরাইল-ইরান সংঘাতের সপ্তম দিনে ফের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের দক্ষিণাঞ্চলের বিরশেবা শহরে আঘাত হানে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি শহরের সোরোকা সেনা হাসপাতালে আঘাত হানে। এতে বহু সেনা আহত হয়েছেন বলে খবর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন সকালে চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স সদর দফতর এবং গাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত একটি সামরিক গোয়েন্দা ঘাঁটি।আরও পড়ুন:
এই ঘাঁটিটি হাসপাতালের অদূরেই অবস্থিত হওয়ায়, শকওয়েভ বা বিস্ফোরণের ধাক্কায় হাসপাতালটিও ক্ষতিগ্রস্ত হয়। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। আতঙ্কে মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে যান। তেল আবিব ও জেরুসালেমে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর মিলেছে।