মুহাম্মদ রাকিব,উলুবেড়িয়া: বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর। রবিবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে খলিশানী কালীতলার কাছে। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধুর নাম সোনিয়া নায়েক(২৩)।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কুশবেড়িয়ার বাসিন্দা সোনিয়া রবিবার নলপুরে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন।
আরও পড়ুন:
বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় রাত হয়ে যায়।
তাই বাড়ির সময় লোকাল ট্রেন পাবে না এই আশঙ্কা করেই এক বন্ধুর বাইকে চেপে নলপুর থেকে ফুলেশ্বরের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন সোনিয়া।আরও পড়ুন:
রাতে ১৬ নং জাতীয় সড়কে কোলাঘাট মুখি লেন ধরে ফেরার পথে রাজাপুর থানা এলাকার খলিশানী কালীতলা ও বেলতলার মাঝে বাইকটি নিয়ন্ত্রণ হারায়। বাইক থেকে পড়ে যান সোনিয়া। মাথায় আঘাত পান তিনি।
আরও পড়ুন:
আহত হন বাইক চালক ও।
এরপর পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আরও পড়ুন:
এরপর রাতেই সোনিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মহকুমা হাসপাতাল থেকে তাকে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি প্রাণ হারান। ময়নাতদন্তের জন্য গৃহবধুর মৃতদেহটিকে পাঠানো হয়েছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। উল্লেখ্য ওই গৃহবধূর বাপের বাড়ির ফুলেশ্বরের জগন্নাথপুর সাতমহল এলাকায়।