https://twitter.com/ChKrishanBhati3/status/1516113933995716610?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1516113933995716610%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Ftrending%2Ftrending-in-india%2Fvideo-of-bride-slapping-the-groom-twice-on-stage-goes-viral-7876371%2F

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারমালা অনুষ্ঠানের সময় বরকে সপাটে থাপ্পড় মেরে বিয়ের মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কনে। খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ঘটনাটি উত্তরপ্রদেশের হামিরপুরের।

জালাউন জেলার চামারি গ্রাম থেকে বরযাত্রীটি  হামিরপুরে পৌঁছেছিল। বরের নাম জানা যাচ্ছে  রবিকান্ত। কনে বরকে থাপ্পড় মারার প্রকৃত কারণ নির্ণয় করা না গেলেও, পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেছেন যে বর মদ্যপ অবস্থায়  বিবাহের মঞ্চে আসেন। হবু বরকে মদ্যপ অবস্থায় দেখে চূড়ান্ত বিরক্ত হন ওই তরুণী।
 বরযাত্রীদের কনের পরিবার খুব আড়ম্বর ও আনন্দের সঙ্গেই  স্বাগত জানায়।  কিন্তু এরপর  এই অপ্রীতিকর ঘটনা বিয়ের উৎসবের আনন্দকে অনেকটাই  ম্লান করে দেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি হামিরপুরের সোয়াসা গ্রামের। ভিডিওতে দেখা যাচ্ছে কনের চড় মারার এই ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েন বিয়েবাড়ির অতিথিরা। তবে নেটিজেনরা ওই তরুণীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।