পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। সেই লক্ষ্যে দ্রুত কাজ করছে সরকার। আগের সরকারের আমলে যারা স্বাস্থ্যসাথীর আওতায় ছিলেন তাঁদের ঝাড়াই বাছাই করে নিয়ে যাওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন পুজোর মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এই নির্দেশ দিয়েছেন।আরও পড়ুন:
জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী প্রায় পাঁচ দফা গাইডলাইন দিয়েছেন। নির্দেশ দিয়েছেন, প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট ক্যালেন্ডার তৈরি করে ফেলতে হবে।
এছাড়াও সরকারি অর্থ খরচে কড়া নজর রাখতে হবে। পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত অফিসসারদের দায়িত্ব সহ নাম ও নম্বর প্রকাশ করতে হবে। এরফলে সাধারণ মানুষ সরাসরি যোগাযোগ করতে পারবেন। শুধু তাই নয়, নিয়মিত এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বসতে বলা হয়েছে। একইসঙ্গে সমস্ত ডেটাবেস স্বচ্ছ রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
প্রসঙ্গত, আগের সরকারে রাজ্যবাসীকে বিনামুল্যে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প ছিল। তবে বিজেপি ক্ষমতায় আসার পর আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করতে চলেছে বিজেপি সরকার। যোগ্য উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্যবাসী দেশ ও রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সুবিধা পাবেন। ৫ লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য মিলবে। যতদিন না আয়ুষ্মান ভারত চালু হচ্ছে, ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকবে বলে জানানো হয়েছে।