০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গৃহযুদ্ধের জেরে মায়ানমারে আরও ঘনীভূত সংকট

পুবের কলম ওয়েবডেস্কঃ মায়ানমারে গৃহযুদ্ধের জেরে ঘনীভূত হয়েছে আরও সঙ্কট। বিদ্রোহীদের দমন করতে বিমান হানা চালিয়েছে সামরিক জু্ন্টা সরকার এমনটাই জানা যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডিভিবি নিউজ পোর্টাল সূত্রে খবর, দেশের উত্তর-পশ্চিমের সাগাইং প্রদেশের পিনলেবু এলাকায় হামলা চালায় সরকারি বাহিনীর যুদ্ধবিমান। সেনাবাহিনী ওই এলাকায় বিদ্রোহীদের ঘাঁটিতে ঢুকে পড়ে দমন-পীড়ন চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

কেটে দেওয়া হয়েছে ফোনের লাইন, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। গণতন্ত্রের দাবিতে উত্তাল মায়ানমার। সামরিক শাসন কর্তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

এহেন পরিস্থিতিতে চলতি মাসের শুরুতে জুন্টার উপর চাপ বাড়িয়ে যুদ্ধ ঘোষণা করে মায়ানমারের ‘বিদ্রোহী সরকার’ বা ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গৃহযুদ্ধের জেরে মায়ানমারে আরও ঘনীভূত সংকট

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার