আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থার মধ্যে দিয়ে শুরু হতে চলেছে ১০৮ টি পুরসভার ভোট গণনা। গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভায় ভোটগ্রহণ করা হয়।
আরও পড়ুন:
১০৭টি জায়গায় ভোট গণনা করা হবে। গণনাকেন্দ্রকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
গণনাকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে সবরকম কড়াকড়ির ব্যবস্থা করা হচ্ছে। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়ে যাবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি গণনাকেন্দ্র সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হবে।আরও পড়ুন:
গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।
গণনাকেন্দ্রের একেবারে বাইরে থেকে ভেতর পর্যন্ত পর পর থাকবে লাঠিধারী পুলিশ থেকে কমব্যাট ফোর্স। গণনাকেন্দ্রের মধ্যে প্রার্থী ও পোলিং এজেন্টরা উপস্থিত থাকবেন। রিটার্নিং অফিসার ছাড়া আর কেউ মোবাইল নিয়ে গণনাকেন্দ্রের মধ্যে প্রবেশের অধিকার নেই।আরও পড়ুন:
উল্লেখ্য পুরভোটে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি। সোমবার বাংলা বনধেরও ডাক দেয় বিজেপি। ( ছবি প্রতীকী)
আরও পড়ুন: