পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে শেষ হল পঞ্চম দফার ভোটগ্রহণ। সোমবার দেশের ৪৯ আসনে ভোটগ্রহণ সম্পূর্ণ হল। বিকেল পাঁচটি অবধি দেশে সামগ্রিক ভোট পড়ল ৫৬.৬৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলায়। বাংলার সাত আসনে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ।
লাদাখে পড়েছে ৬৭.১৫ শতাংশ ভোট। ঝাড়খণ্ডে পড়েছে ৬১.৯০ শতাংশ ভোট। মহারাষ্ট্রে ভোট পড়েছে ৪৮.৬৬ শতাংশ।আরও পড়ুন:
বাংলার ৭ আসন ছাড়াও এদিন ভোট হল বিহার ও ঝাড়খণ্ডের ৩টি করে আসনে। মহারাষ্ট্রের ১৩, ওড়িশার ৫, উত্তরপ্রদেশের ১৩ আসনে। জম্মু–কাশ্মীর ও লাদাখের একটি করে আসনে হয়েছে ভোট।