পুবের কলম ওয়েবডেস্কঃ দু বছর আগে যখন করোনা হানা দেয় তখন স্তব্ধ হয়েছিল দালাল স্ট্রীট।বৃহস্পতিবার ফের মুখ থুবড়ে পড়ল স্টক মার্কেট। সকাল বেলা ইঙ্গিত দেয় একটি দিন কেমন যাবে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেন রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেনকে। এই ঘোষণার পরেই বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স এবং নিফটি পড়তে শুরু করে। অনেকেই আতঙ্কের জেরে বাজার থেকে টাকা তুলতে শুরু করেন।
ফলে আরও মুখ থুবড়ে পড়ে শেয়ার বাজার।আরও পড়ুন:
বৃহস্পতিবার বাজারের দুই সূচক সেনসেক্স ৪.৭২ শতাংশ পড়ে ৫৪,৫৩০ অঙ্ক এবং নিফটি ৪.৭৮ শতাংশ পড়ে ১৬২৪৮ অঙ্কে পৌঁছয়। একদিনে ১৩.৪৭ লক্ষ কোটি টাকা খুইয়ে ফেলেন লগ্নিকারীরা। বম্বে স্টক এক্সচেঞ্জের মোট শেয়ার মূলধন ২৫৫ লক্ষ কোটি থেকে এক ধাক্কায় নেমে দাঁড়ায় ২৪২ লক্ষ কোটি টাকা। বারংবার সূচক পোঁছে গিয়েছে লাল রঙে। মাথায় হাত দিয়ে বসে পড়েন লগ্নিকারিরা।
আরও পড়ুন:
দিনের শেষে যখন বাজার বন্ধ হচ্ছে তখনও ঘুরে দাঁড়ানোর কোন রকম হদিশ মেলেনি। সমস্ত বড়বড় কোম্পানির শেয়ার একেএকে পড়তে শুরু করে। তবেশুধু ভারতে নয় বৃহস্পতিবার সারা বিশ্বজুড়েই শেয়ার বাজারে দেখা গিয়েছে অস্থিরতা। ডলারের তুলনায় দাম পড়েছে টাকারও। দাম বেড়েছে সোনার। সবমিলিয়ে চরম অস্থিরতা ছিল বাজারে।
আরও পড়ুন:
আজ কালো বৃহস্পতিবার। সকাল সাড়ে আটটায় রুশ প্রেসিডেন্ট ইউক্রেন আক্রমণের ঘোষণা করার সঙ্গে সঙ্গে ভারত এশিয়ার প্রায় সমস্ত দেশে শেয়ার বাজারে ধ্বস নামে। বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি ৫০ বৃহস্পতিবার তীব্রভাবে পড়ে প্রায় ৩% নেমে আসে।
আরও পড়ুন:
এইদিন সকালেই প্রায় দু’হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স । এরপর তা দাঁড়ায় ৫৫ হাজার ৩০৮ পয়েন্টে। আর ৪১৬ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়ায় ১৬ হাজার ৬৪৬। সবমিলিয়ে শেয়ার বাজার পারদ পতন ছিল অব্যাহত। রাশিয়ার ইউক্রেন আক্রমণের জেরে আন্তর্জাতিক বাজারে ১০০ ডলার বেড়েছে অপরিশোধিত তেলের দাম।