পুবের কলম ওয়েবডেস্কঃ ইউরোপীয় মুদ্রা ইউরোর দাম আরও কমল। ২০০২ সালের পর ইউরোর দাম সর্বনিম্নে ঠেকেছে। এখন ইউরোর মূল্য হল ১.০২৮১ ডলার। দুই দশকের মধ্যে ইউরোর দাম সবচেয়ে কমে যাওয়ার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি ইইউ আর্থিক মন্দার দিকে এগোচ্ছে?
ইউরোপের দেশগুলোতে এখন জিনিসের দাম আকাশছোঁয়া, ইউক্রেন যুদ্ধের ধাক্কায় অর্থনীতিও বেসামাল। ডলারের তুলনায় ইউরোর দাম মঙ্গলবার ১.৩ শতাংশ কমেছে।আরও পড়ুন:
চলতি বছর ডলারের তুলনায় ইউরোর দাম আট শতাংশ কমেছে। এর পাশাপাশি, মঙ্গলবার ফ্র্যাঙ্কফুর্ট, লন্ডন ও প্যারিসে শেয়ার বাজার এক শতাংশ পড়ে গেছে।
ফলে ইউরোপের আর্থিক সংকট নিয়ে মানুষের চিন্তা বেড়েছে। অন্য দেশের মুদ্রার অবস্থাও ভালো নয়। জাপানের ইয়েন, অস্ট্রেলিয়ার ডলারের দাম কমছে।আরও পড়ুন:
ভারতেও রুপির দাম কমছে।
উল্লেখ্য, ইউরো বিশ্বের সবচেয়ে পরিচিত এবং প্রচলিত মুদ্রা। এটি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাধারণ মুদ্রা হিসেবে স্বীকৃত। ইইউ-এর ২৮টি সদস্য দেশের মধ্যে ১৯ দেশে এই মুদ্রার প্রচলন রয়েছে। যেসব দেশে ইউরো চলে তারা রয়েছে ‘ইউরোজোন’-এর মধ্যে। এছাড়া কসোভো, মন্টেনিগ্রো ও ভ্যাটিকান সিটিতেও ইউরোর চল রয়েছে। এখন ১৯টি ইউরোজোন দেশে মন্দার সম্ভাবনা বাড়ছে।