মোল্লা জসিমউদ্দিন: তীব্র দহনে পুড়ছে শরীর। হালকা পোশাকে বাড়ির বাইরে যেতে বলছেন চিকিৎসকরা।পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে অনেক জায়গায় । এই গরমে বাড়ি থেকে বেরনোই যেন দায়। এমন পরিস্থিতিতে সুতির পোশাক পরে বাড়ি থেকে বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে আইনজীবীদের সে উপায় নেই।গলা বন্ধ সাদা কলার, টাই, লম্বা হাতা সাদা পোশাক, জোব্বা পরতেই হয় তাঁদের।
আরও পড়ুন:
আইনজীবীদের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।শুক্রবার একটি বিশেষ বিবৃতি জারি করেছে কলকাতা হাইকোর্ট। ওই বিবৃতিতে জানানো হয়েছে যে , -'আইনজীবীদের আপাতত এই আবহাওয়ায় কালো জোব্বা পরতে হবে না। বর্তমানে রাজ্যের তাপমাত্রার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। আগামী জুন মাসে আদালতের গ্রীষ্মাবকাশ শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে'। আইনজীবীদের মোটা কালো জোব্বাটি মূলত সিল্কের হয়। গরমে ওই পোশাকটি যে চূড়ান্ত অস্বস্তিকর, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন:
চিকিৎসকরা এই গরমে নরম সুতির পোশাক পরার পরামর্শ দিয়েছেন। তাই এই সিল্কের পোশাক স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। আইনজীবীরা আদালত চত্বরে ঘোরাফেরার সময় তা খুলে রাখেন ঠিকই। তবে এজলাসের ভিতরে ওই পোশাক পরা ছাড়া কোনও উপায় নেই আইনজীবীদের। পোশাক বারবার খোলা পরার ক্ষেত্রে সমস্যা হতে পারে। বারবার অস্বস্তির কথা বহু আইনজীবী কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন। সে কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত প্রধান বিচারপতির।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈদূর্য ঘোষালদের মত আইনজীবীরা।আরও পড়ুন:
শুক্রবার কলকাতা হাইকোর্টের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে "তাপপ্রবাহের সঙ্গে উগ্র আবহাওয়ার কথা মাথায় রেখে রেখে অ্যাডভোকেট গাউন পরা থেকে অব্যাহতি দেওয়া হল গরমের ছুটির শেষ অর্থাৎ ১০ জুন, ২০২৪ পর্যন্ত।" নির্দেশিকা অনুযায়ী ২৭ মে থেকে কলকাতা হাইকোর্টে গরমের ছুটি শুরু হওয়ার কথা। ছুটি চলবে ৭ জুন, শুক্রবার পর্যন্ত। সোমবার ১০ জুন ফের শুরু হবে হাইকোর্টের কাজ। এর মধ্যে বিশেষ অবকাশকালীন বেঞ্চে বিভিন্ন জরুরি মামলার শুনানি চলবে। অর্থাৎ আপাতত আদালতে কালো কোট পরে এক এজলাস থেকে আরেক এজলাসে ছুটোছুটি থেকে মুক্তি পেলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা।