আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ সাতসকালে বিপত্তি। উল্টে গেল সিমেন্ট বোঝাই লরি।গাঁতলা থেকে বহরমপুর গামী একটি লরি জীবন্তির কাছে জিয়াদারা বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই সিমেন্ট বোঝায় লরি।স্থানীয় সুত্রে খবর বুধবার সকাল ৬ নাগাদ কান্দি থেকে জিয়াদারা বাঁকে প্রথমে রাস্তার পাশে থাকা পিলারে তার পর ইলেকট্রনিক পোলে ধাক্কা মেরে বাড়ির সামনে থাকা একটি গোয়াল ঘরে সজোরে ধাক্কা মারে।
আরও পড়ুন:

যদিও সেই সময় ওই গোয়ালে গরু না থাকায় কোন প্রাণহানি হয়নি।
তবে গোয়ালঘরে কাজ করছিলেন এক মহিলা। তিনি কোন রকমে প্রাণে বাঁচেন। দূর্ঘটনাগ্রস্থ লরির খালাসির বক্তব্য সে ঘুমিয়ে ছিল তাই কিছু বুঝতে পারেনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি পুলিশ। আটক করা হয়েছে লরিটি।