পুবের কলম ওয়েবডেস্কঃ বিয়ের বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসে অনেকেই বেশি খান। রসগোল্লা,মাংস খাওয়া নিয়ে চালু আছে বহু মিথ, বহু রসকাহিনীরও সন্ধান মেলে।কিন্তু বিয়েবাড়ি খেতে এসে দাম মেটাতে হয়েছে আমন্ত্রিতকে এমনটা বোধহয় কেউ খুব একটা শোনেননি।
আরও পড়ুন:
তবে খোদ লন্ডনে এবার ঘটল এমনটাই ঘটনা। বিয়ের ওয়েডিং কেক অতিথিদের দাম দিয়ে কিনে খেতে হবে এমনটাই শর্ত রাখেন এক সদ্য বিবাহিত দম্পতি।
আমন্ত্রিতরা তা মেনেও নেন হাসিমুখে। এক টুকরো কেকের দাম স্থির হয় ৩.৬৬ পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ৩৭০ টাকা। এই পর্যন্ত ঠিক ছিল সবই।আরও পড়ুন:
কিন্তু গোল বাধল হটাৎ করেই দিন দুয়েক পরে এক অতিথিকে ফোনে ওই নবদম্পতি জানান তারা সিসিটিভি ফুটেজ দেখেছেন যাতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি দু টুকরো কেক খেয়ে এক টুকরো কেকের দাম দিয়েছেন। বাকি এক টুকরো কেকের দাম যেন দিয়ে যান ওই ব্যক্তি। হতবাক ওই আমন্ত্রিত গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই বলা বাহুল্য ভাইরাল হয় পুরো ঘটনাটি ।