০৮ মার্চ ২০২৬, রবিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা অতিমারির জেরে এবারও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রকোপ কমলেও এখনও করোনা মুক্ত নয় পৃথিবী।তাই সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে চলতি বছরেও বাতিল  করা হল নোবেল পুরষ্কার বিতরণের অনুষ্ঠান।

 গত বছরেও ভার্চুয়ালি আয়োজন করা হয় পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ এই পুরষ্কারের। পরিস্থিতি বিবেচনা করে নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, ‘আমরা মনে করি, সবাই প্রত্যাশা করোনার মহামারির শেষ হোক। কিন্তু বিশ্ব এখনো সেই অবস্থায় যেতে পারিনি।’

নোবেল পুরস্কার বিজয়ীরা উপস্থিত না থাকলেও এ বছর স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আশা প্রকাশ করেছে ফাউন্ডেশন। বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন আরো জানায়, এ অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত করা হবে।

আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেখানে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া হবে। ১০ ডিসেম্বর নোবেল দেওয়া হবে বিজ্ঞান  বিভাগ এবং সাহিত্যে পুরস্কার বিজয়ীদের।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা অতিমারির জেরে এবারও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার