পুবের কলম প্রতিবেদক: রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়ালো। ইতিমধ্যে এক দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৪ জন। গত এক সপ্তাহে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬৮০ জন।
আরও পড়ুন:
এদিকে কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক যুবকের ডেঙ্গুতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ওই যুবকের বয়স ২১ বছর।আরও পড়ুন:
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। কিন্তু ডেঙ্গুর কারণে তাঁর মৃত্যু আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন:
আক্রান্তের সংখ্যা জানা গেলেও এ বছর ডেঙ্গুতে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে অবশ্য সরকারি তথ্য গ্রহের কাজ এখনও চলছে। সরকারিভাবে যাকে বলা হয় ডেথ অডিট। যদিও বেসরকারি মতে, ইতিমধ্যেই চলতি বছরে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।
আরও পড়ুন: