উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জয়নগরে এক অটোচালককের সততায় অটোর ভেতরে পড়ে থাকা ৫০ হাজার টাকা ও একটি ফোন ফিরে পেল এক বয়স্ক মানুষ শুক্রবার। জয়নগর থানার আই সির মধ্যস্থতায় ঐ টাকা ও ফোন তুলে দেওয়া হল ঐ বয়স্ক মানুষটির হাতে।
আরও পড়ুন:
শুক্রবার দুপুরে দক্ষিণ বারাসত থেকে একটি ছোট ব্যাগ হাতে অটোয় ওঠে দক্ষিন বারাশতের মাষটিকারি গ্রামের বসন্ত মন্ডল নামে এক বয়স্ক মানুষ। অটোয় অটোচালক সাতঘরার সিন্টু ঘোষালের পাশে বাদিকের আসনে বসেন ঐ বয়স্ক যাত্রীটি।
আরও পড়ুন:
বিষ্ণুপুরে অটো থেকে নেমে ব্যাগটা ফেলে নেমে যায় ঐ বয়স্ক মানুষটি। এদিকে ঐ অটোচালক যাত্রীটি নামিয়ে বিষ্ণুপুর থেকে জয়নগর থানার মোড়ে আসলে তাঁর নজরে পড়ে তাঁর সিটের পাশে একটি ব্যাগ পড়ে আছে।
সে ও কয়েকজন অটো চালক ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া। ব্যাগের ভেতর ৫০০ টাকার একটি নোটের বান্ডিল ও একটি ফোন আছে। তাঁরা আর কাল বিলম্ব না করে টাকা সহ ব্যাগটি নিয়ে জয়নগর থানায় জমা করেন।এরপরে জয়নগর থানার পক্ষ থেকে বিষ্ণুপুর সহ আশেপাশের এলাকায় খবর দেওয়া হয়।আরও পড়ুন:
অন্যদিকে অটো চালকদের পক্ষ থেকে ও বিষ্ণুপুর, দক্ষিণ বারাসর, জয়নগর, মথুরাপুর সহ একাধিক এলাকায় খবর দেওয়া হয়। আর তাঁর কয়েক ঘন্টার মধ্যেই একটি অটোয় করে জয়নগর থানায় আসেন ঐ বয়স্ক মানুষটি।
এর পরে জয়নগর থানার আই সি রাকেশ চ্যাটার্জির উপস্থিতিতে এস আই দিগন্ত মন্ডল টাকা ফোন সহ ব্যাগটি ঐ বয়স্ক মানুষটির হাতে তুলে দেন। ঐ ব্যাগেতে নগদ ৫০ হাজার টাকা ছিলো।আরও পড়ুন:
আর এদিন জয়নগর থানায় দাঁড়িয়ে টাকা ফিরে পেয়ে ঐ বয়স্ক মানুষটি ধন্যবাদ জানান জয়নগর থানার পুলিশ ও ঐ অটোচালককে। এদিন তিনি বলেন, বিষ্ণুপুরে একটি সোনার দোকানে বন্ধকি গহনা ফিরিয়ে আনতে ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলাম। বিষ্ণুপুরে অটো থেকে নেমে যাই ব্যাগটা ফেলে। ততক্ষনে অটোচালক ও অটো নিয়ে ওখান থেকে অন্যদিকে চলে যায়।
এদিকে বিভিন্ন অটোয় জিজ্ঞেসাবাদের মাঝেই জয়নগর থানা থেকে ফোন যায় দেখা করতে। আর তার পরেই জয়নগর থানায় এসে আমি আমার হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাই।আরও পড়ুন:
তাই অটোচালককে ধন্যবাদ জানাই এত ভালো কাজের জন্য। আর একজন মানুষের হারানো জিনিস ফিরে পেয়ে তাঁর হাতে তুলে দিয়ে সে ও খুশি।অটোচালকদের মধ্যে ও এই রকম সৎ মানুষ অনেক আছে।এদিন জয়নগর থানার আই সি ঐ অটোচালককে ধন্যবাদ জানান ভালো কাজের জন্য।
আরও পড়ুন: