০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সার্বভৌম এক দেশের জনসংখ্যা মাত্র ৩৩!

পুবের কলম ওয়েবডেস্ক : বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে যে দেশের প্রেসিডেন্টকে একা হাঁটতে দেখা যায় । তার সাথে থাকে না কোনও প্রহরী । তিনি আপন মর্জির মালিক । আর এই দেশটির জনসংখ্যা মাত্র ৩৩ জন ! এই দেশটির নাম হল মোলোসিয়া । স্বঘোষিত এই দেশটি আমেরিকার নেভাদায় অবস্থিত । আসলে মোলোসিয়া দেশটি ১৯৭৭ সালে তৈরি হয়েছিল । এই অঞ্চলে বসবাসকারী দুই ব্যক্তি নতুন এক দেশ তৈরির কথা ভেবেছিলেন ।

আরও পড়ুন: ট্রাম্পকে খুশি করতেই দেশে ভাঙচুর, বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা খামেনির

সেই দুই ব্যক্তির মধ্যে একজন হলেন কেভিন বগ এবং তার বন্ধু । এরপর তারা আমেরিকা থেকে আলাদা একটি নতুন দেশ বানালেন । কেভিনের বন্ধুরা মিলে এই দেশের ভিত্তিস্থাপন করলেন । তখন থেকেই কেভিন এদেশের প্রেসিডেন্ট । কেভিনের স্ত্রী দেশের ফার্স্ট লেডির মর্যাদা পেয়েছেন । এদেশে বসবাসকারী বেশিরভাগ নাগরিককে কেভিনের আত্মীয় বলেই মনে করা হয় । যদিও বিশ্বের অন্য কোনও সরকার এই দেশকে স্বীকৃতি দেয়নি ।

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

আরও পড়ুন: ভারতের জনসংখ্যা ১৪৬ কোটি ছাড়িয়েছে, কমেছে জন্মহার 

তবে অন্যান্য দেশের মতো এই দেশে দোকান লাইব্রেরী ও গোরস্থান সব কিছুই রয়েছে । তাছাড়াও এই দেশে নিজস্ব মুদ্রা রয়েছে । এর সাথে নিজস্ব আইন ঐতিহ্য সব কিছুই আছে । মেলোসিয়াকে পর্যটন কেন্দ্রও বলা হয়ে থাকে । প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে ঘুরতে আসেন । এখানে পর্যটকদের যাওয়া আসার জন্য পাসপোর্টের স্ট্যাম্প নিতে হয় । এটা এখানকার সরকারের নিয়ম । এই দেশটিতে আসতে আমেরিকা থেকে মাত্র ২ ঘণ্টা সময় লাগে । দেশের বিভিন্ন ভবন ও রাস্তাতে পর্যটকদের সাথে দেখা যায় এদেশের প্রেসিডেন্ট অর্থাৎ কেভিনকে । কেভিন দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন ।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মেঘালয়ে সন্দেহজনক সংক্রমণে দুই অগ্নিবীর প্রশিক্ষণার্থীর মৃত্যু, সতর্কতা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সার্বভৌম এক দেশের জনসংখ্যা মাত্র ৩৩!

আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২২, বুধবার