পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন শুরু হওয়ার আগেই, মর্মান্তিক ঘটনা ঘটে গেল। ভোলার লালমোহনে মধ্যরাতে ভোটকেন্দ্রে কর্মরত থাকাবস্থায় এক সহকারি প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। কর্মকর্তার নাম মোস্তাফিজুর রহমান। তিনি ভোলার লালমোহন উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন:
শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে।
মোস্তাফিজুর রহমান উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা এবং লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন।আরও পড়ুন:
লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, শনিবার মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্ব থাকাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর।
আরও পড়ুন:
এসময় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। চিকিৎসকেরা জানিয়েছেন, স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।