পুবের কলম প্রতিবেদক: পুনরায় শিক্ষক ও শিক্ষাকর্মীদের বদলি এবং বদলি হওয়া শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল মাদ্রাসা সার্ভিস কমিশন। শুক্রবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে। বদলি সংক্রান্ত বিষয়ে কোনও আপত্তি থাকলে ২২ ডিসেম্বরের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের দফতরে যোগাযোগ করতে হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন।
আরও পড়ুন:
এই বিষয়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা তৃণমূল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম ফারহাদ বলেন, মাদ্রাসা সার্ভিস কমিশন এই প্রক্রিয়া শুরু করছে। এতে খুশি। এতে অনেক মাদ্রাসার শিক্ষক বদলিতে সুযোগ পাবেন।