আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়ায় কে ক্ষমতায় থাকবে সে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেবেন না, এটি নেবে রাশিয়ার জনগণ।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারেন না- পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে রাশিয়ার জনগণের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন।
এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে শনিবার সাংবাদিকদের তিনি বলেন, এটি বাইডেনের সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হন রাশিয়ার জনগণের দ্বারা। এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, বাইডেন শাসনক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি।
তিনি বলতে চেয়েছেন, পুতিনকে তার প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া যাবে না।আরও পড়ুন:
বাইডেন ওয়ারশতে ইউক্রেন সরকারের মন্ত্রী ও পোল্যান্ডে সীমান্ত পেরিয়ে আসা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় বাইডেনকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেন, ‘আপনি প্রতিদিন ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের ওপর নজর রাখেন। খেয়াল করেন, তিনি এই মানুষগুলোর (শরণার্থী) সঙ্গে কী করছেন। আপনি কী ভাবছেন?
জবাবে বাইডেন বলেন, ‘তিনি (পুতিন) একটা কসাই।’ রাষ্ট্রসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রুশ হামলা শুরুর পর থেকে ইউক্রেন ছেড়েছেন ৩৫ লাখের বেশি মানুষ। তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন ইউক্রেনের পশ্চিমে প্রতিবেশী দেশগুলোতে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীর ওপর শক্তিশালী আঘাত হেনেছে ইউক্রেনের সেনারা। এতে রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।আরও পড়ুন:
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে স্পুটনিক নিউজ বলছে, রাশিয়ার স্বল্প পাল্লার ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বাক নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে। রুশ সেনারা আরো সামনে এগিয়েছে। দোনেৎস্ক ও লুহানস্কের সশস্ত্র বাহিনী ওই অঞ্চলের পুনর্নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়া মারিওপোলে লড়াই চলছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, দখল নয়, রাশিয়ার লক্ষ্য ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্ত করা।
আরও পড়ুন: