০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়গার উন্নয়নে রাজ্য দিল ১২ কোটি

ভুটান গেট। ফাইল চিত্র।

শুভজিৎ দেবনাথ, জয়গা: আলিপুরদুয়ার জেলার জয়গা-ইন্দো-ভুটান সীমান্ত শহর এবং এর আশেপাশে উন্নয়নের জন্য রাজ্য নগরোন্নয়ন বিভাগ থেকে জয়গা উন্নয়ন কর্তৃপক্ষকে বারো কোটি টাকা দেওয়া হয়েছে। জয়গায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কথা জানিয়েছেন জয়গা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। 

তিনি বলেন, জয়গার রাস্তা ও ড্রেনের সমস্যা নিয়ে বারবার সরব হয়েছেন সাধারণ মানুষ। এখানকার নানাবিধ পরিষেবা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন অনেকেই। এই সমস্যা সমাধানে জেডিএর প্রথম পদক্ষেপ। তিনি দাবি করেন, জেডিএ এলাকা প্রায় দুই বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জেডিএ অঞ্চলের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। গঙ্গা প্রসাদ শর্মাও দাবি করেছেন যে রাজ্যের নগর উন্নয়ন দফতর থেকে জেডিএর জন্য বারো কোটি টাকা অনুদান এসেছে। কাজ শেষ হলে জয়গার মানুষ একটি নতুন জয়গা উদ্ভাবন করতে পারবে। 

আরও পড়ুন: রাজ্যের পঞ্চায়েত স্তরে উন্নয়নের জন্য ৬৮০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

জানা গিয়েছে, জয়গাও এর বিভিন্ন এলাকায় ড্রেনসহ আঠারোটি রাস্তা নির্মাণ করা হবে। বিটুমিনাস থেকে এসব সড়ক নির্মাণ করা হবে। বর্ষাকালে গ্যাসের গোডাউন ও জয়গার গুম্ফা রোড এলাকায় সাধারণত জলমগ্ন হয়ে পড়ে। জেডিএ কর্তৃপক্ষ অবশ্য আশাবাদী যে ড্রেনসহ রাস্তা তৈরি হয়ে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন: ক্ষতিপূরণ দিতে হবে ভুটানকেই: বিপর্যস্ত উত্তরবঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রকে বিধলেন মমতা

আরও পড়ুন: অসম-ভুটান রেল সংযোগ, থিম্পুর সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে তৎপর ভারত
সর্বধিক পাঠিত

‘বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব’: ধরনা মঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সূুপ্রিমোর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়গার উন্নয়নে রাজ্য দিল ১২ কোটি

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার