আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রাশিয়া, ইউক্রেনকে আক্রমণের ঘোষণা করার পরেই ধ্বস নামল শেয়ার বাজারে। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে পতন হয়েছে সেনসেক্স- নিফটির।
আরও পড়ুন:
এইদিন সকালেই প্রায় দু’হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স (Sensex)। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ১৯২৩ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩০৮ পয়েন্টে।
আর ৪১৬ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়ায় ১৬ হাজার ৬৪৬। সবমিলিয়ে শেয়ার বাজার পারদ পতন অব্যাহতআরও পড়ুন:
আতঙ্কে অনেকেই টাকা তুলে নেওয়া শুরু করেছেন বাজার থেকে। তাই পতন হয়েছে সেনসেক্স ও নিফটির।
এশিয়ার সমস্ত শেয়ার বাজারে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যাচ্ছে পতন। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পেরিয়ে গিয়েছে ১০০ ডলার।