পুবের কলম,ওয়েবডেস্ক: বিদেশের কারাগারে নানাবিধ কারণে সাজা কাটছে ৮,৩৩০ জন ভারতীয়। এদের মধ্যে অনেকেই বিচারাধীন বন্দি। যাদের মামলা এখনও নিষ্পত্তি হয়নি। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক (১,৬১১ জন) ভারতীয় বন্দি রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জেলে।
পাশাপাশি সউদি আরবে ১,৪৬১ , নেপালে ১,২২২, কাতারে ৬৯৬ জন, ৪৪৬ জন কুয়েতে, ৩৪১ জন মালায়েশিয়া, ৩০৮ জন পাকিস্তানে, ২৯৪ জন ইউএসএ, ২৭৭ জন বাহারাইন এবং ২৪৯ জন ইউকের জেলে বন্দি রয়েছেন।আরও পড়ুন:
এছাড়া চিনে ১৭৮ জন, ইতালিতে ১৫৭ , ওমানে ১৩৯ জন ভারতীয় কারাগারে বন্দি রয়েছেন। সব মিলিয়ে মোট ৯০ টি দেশের কারাগারে বন্দি রয়েছেন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার রাজ্য সভায় এমনই বিবৃতি দিল কেন্দ্র সরকার।
আরও পড়ুন:
বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ এদিন আরও জানান, বিদেশের কারাগারে ভারতীয় নাগরিকদের মুক্তি ও প্রত্যাবাসনের বিষয়টি সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। খুব শীঘ্রই এর একটা নিষ্পত্তি হবে বলেও আশা করা হচ্ছে।
জেলবন্দি অভিযুক্তদের পরিচয়-পরিচিত এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে ভারতীয় মিশন বা পোস্টের মাধ্যমে উক্ত বন্দিদের সম্বন্ধে জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের কেন আটক বা গ্রেফতার করা হয়েছে তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।