পুবের কলম, ওয়েবডেস্ক: তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যে একাধিক রাষ্ট্র প্রধানরা মোদিকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। এবার নমোকে শুভেচ্ছা জানালেন টেসলা এবং স্পেসএক্স-এর প্রধান এলন মাস্ক। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন এলন মাস্ক।
বিলিয়নেয়ার মাস্ক শিগগিরই ভারতে বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি। এদিন এক্স হ্যান্ডেলে মাস্ক বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে জানাই অভিনন্দন! আমরা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।’ চলতি বছরের শেষের দিকে মাস্ক ভারত সফর করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি মোদির সঙ্গে সাক্ষাৎও করবেন তিনি।Congratulations @narendramodi on your victory in the world’s largest democratic elections! Looking forward to my companies doing exciting work in India.
— Elon Musk (@elonmusk) June 7, 2024
আরও পড়ুন:
প্রসঙ্গত, এর আগে এলন মাস্ক গত বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় ভারতীয় কোম্পানি স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস স্টারলিংকের সঙ্গে মাস্কের টেসলা কোম্পানি শিগগিরই ভারতের বাজারে প্রবেশ করবে বলে জানিয়েছিলেন মাস্ক। এছাড়াও টেসলা কোম্পানির গাড়ি আমদানির শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি।