পুবের কলম, ওয়েবডেস্কঃ  এই প্রথম দলিত মহিলা মেয়র পেল চেন্নাই। চেন্নাইয়ের মেয়র পদে ডিএমকে প্রার্থী আর. প্রিয়া শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঐতিহ্যশালী গ্রেটার চেন্নাই পুরসভা ৩৩৪ বছর আগে প্রতিষ্ঠিত হয়। এই প্রথম কোনও দলিত মহিলাকে মেয়র পদে নির্বাচিত করা হল।

থিরুর ৭৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন হয়েছেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ডিএমকে প্রিয়াকে গ্রেটার চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য মেয়র পদে মনোনীত করে। প্রিয়া রঞ্জন ৪৯ তম মেয়র নির্বাচিত হলেন।