পুবের কলম ওয়েবডেস্কঃ পুরীর আদলে এবার লন্ডনে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি নির্মাণের জন্য নিমকাঠ নিয়ে যাওয়া হয়েছে ওড়িশা থেকে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই লন্ডনের সাউথহলের রামমন্দিরে জগন্নাথদেবের পুজোও শুরু হয়ে গিয়েছে।
জগন্নাথ সোসাইটির কোষাধ্যক্ষ ভক্তবৎসল পাণ্ডা জানিয়েছেন, ২০ থেকে ৪০ একর জমির উপর পুরীর মন্দিরের আদলেই জগন্নাথদেবের এই মন্দিরটি গড়ে উঠবে।আগামী ২০২৪ সালের মধ্যে মন্দির নির্মাণ সম্পূর্ণ করার লক্ষমাত্রা রাখা হয়েছে।আরও পড়ুন:
পুরীর আদলেই মাসির বাড়ি থাকবে জগন্নাথ দেবের, পালন করা হবে রথযাত্রা উৎসবও। লন্ডনের প্রবাসী ভারতীয়রা খুশি এই সিদ্ধান্তে।