মোল্লা জসিমউদ্দিন: এবার রাজ্যের পুলিশ - প্রশাসনের শীর্ষ তিন আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলো কলকাতা হাইকোর্ট।উত্তরবঙ্গের দাড়িভিটকাণ্ডে কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। ১০ মাস আগের ঘটনা। অভিযোগ রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি সে সংক্রান্ত নথি এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তুলে দেয়নি ।উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগে এনআইএ তদন্তের নির্দেশ ১০ মাস পরও কার্যকর হয়নি।এতদিনেও সেই নথি এনআইএর হাতে সিআইডি না তুলে দেওয়ায়।শুক্রবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্যের স্বরাষ্ট্রদফতর।
আরও পড়ুন:
অভিযোগ, একইসঙ্গে এই ঘটনায় নিহতদের ক্ষতিপূরণেরও নির্দেশ পালন করেনি রাজ্য সরকার । তাই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করল হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, -' আগামী শুনানিতে ওই অফিসারদের হাজির হয়ে জানাতে হবে কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না'।
আরও পড়ুন:
আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে । গত বছরের মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গত ২০১৮ সালের সেপ্টেম্বরে উত্তর দিনাজপুরের দাড়িভিটে এক স্কুলে বাংলার শিক্ষকের দাবিকে সামনে রেখে অশান্তির ঘটনা ঘটে । সেখানে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ ওঠে।
এরইমধ্যে স্কুলের দুই প্রাক্তন ছাত্রের মৃত্যুর খবর সামনে আসে। এরপরই পরিবার অভিযোগ করে, পুলিশের গুলিতে এই মৃত্যু। যদিও পুলিশ তা অস্বীকার করেছে আগেই। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।পরবর্তী শুনানির দিন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি (সিআইডি)কে সশরীর হাজিরা দিয়ে জানাতে হবে আদালতের নির্দেশ তাঁরা কেন মানেননি?আরও পড়ুন:
উর্দু নয়, বাংলা বিষয়ক শিক্ষক চাই, এই দাবিতে ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরের দাড়িভিটে। অভিযোগ, আন্দোলন ভাঙতে দাড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে।
গুলি কাণ্ডে মৃত্যু হয় দুই ছাত্র রাজেশ বর্মন এবং তাপস সরকারের। বেশ কয়েকজন আহতও হয়।আরও পড়ুন:
ঘটনার তদন্ত শুরু করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি।যদিও সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নিহত দুই ছাত্রের পরিবার। ২০২৩ সালে মে মাসে ওই মামলার তদন্তভার সিআইডির হাত থেকে এনআইএ-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনায় আহতদের ক্ষতিপূরণের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । ১০ মাস পরেও আদালতের সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। এনআইএ-র তরফেও আদালতে জানানো হয়, দাড়িভিট কান্ডের নথি হস্তান্তরের আবেদন জানিয়ে চিঠি দিলেও সিআইডি তা হস্তান্তর করেনি। বিষয়টি জানতে পারার পরই শুক্রবার রাজ্যের তিনজন পদস্থ কর্তার বিরুদ্ধে রুল জারি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।আগামী ৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।