পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তর জাপানের প্রধান দ্বীপের টোই ফিশিং বন্দরের চারপাশে প্রায় ১.৫ কিলোমিটার উপকূলজুড়ে ভেসে উঠেছে হাজার হাজার মরা মাছ। স্থানীয় বাসিন্দারা এই ঘটনা দেখে রীতিমতো অবাক। তাঁরা বলেছেন, এই ধরনের ঘটনা আগে কখনও দেখেননি। স্থানীয় কর্মকর্তারা মনে করছেন, কমপক্ষে এক হাজার টন সামুদ্রিক সার্ডিন মাছ ও কিছু ম্যাকারেল মাছ উপকূলে ভেসে উঠেছে। এর সংখ্যা আরও বেশিও হতে পারে।
স্থানীয় সময় ৭ ডিসেম্বর এই ঘটনা ঘটে। পচনশীল মাছ পানিতে অক্সিজেনের মাত্রা কমিয়ে সামুদ্রিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। তাই কর্তৃপক্ষ স্থানীয় জেলেদের নিয়ে সমুদ্র উপকূল সাফাইয়ের কাজ শুরু করবে। শহরের কর্মকর্তারা মরা মাছগুলো না খাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছেন। এ ছাড়া চাষ করা মাছের খাদ্য বা সার হিসেবেও ব্যবহার করা যাবে মরা মাছগুলি। এ পরিস্থিতিতে মরা মাছগুলো পুড়িয়ে ফেলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জাপানের হাকোডেট ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ তাকাশি ফুজিওকা বলেন, ‘মাছগুলো মূলত জাপানি সার্ডিন। দৈর্ঘ্যে ১৫ থেকে ২২ সেন্টিমিটার এবং চব ম্যাকেরেল ২৭ থেকে ৩৭ সেন্টিমিটার লম্বা।’আরও পড়ুন:
ফুজিওকা বলেন, ‘মাছগুলো দক্ষিণে হোনশুর মূল দ্বীপের দিকে যাচ্ছিল এবং সম্ভবত হঠাৎ করে ঠাণ্ডা তাপমাত্রার পানিতে ঢুকে পড়ায় রহস্যজনকভাবে দুর্বল হয়ে মারা গেছে।’ ফুজিওকা আরো বলেন, এর আগে তিনি এই ধরনের ঘটনা শুনেছেন,তবে বাস্তব কখনও দেখেননি।
আরও পড়ুন: