পুবের কলম ওয়েবডেস্ক:একটি আরটিআই  আবেদনের পরিপ্রেক্ষিতে  দিল্লির ডাইরেক্টর জেনারেল  (প্রিজন) সঞ্জয়  বেনিওয়ালের প্রতিক্রিয়া অনুসারে, প্রায় ১২,০০০  বিচারধীন  বর্তমানে তিহার জেলে  বন্দি  রয়েছেন।

আইনজীবী অমিত দ্বিবেদী, যিনি তথ্যের অধিকার আইনে (আরটিআই) আবেদন করেছিলেন, তিনি একটি সর্বভারতীয় সংবাদপত্রকে বলেছেন নামে সংশোধনাগার হলেও  আবাসিকদের থাকার জায়গাগুলি অত্যন্ত অপরিছন্ন।  যেখানে চারজন লোক থাকতে পারে সেখানে , আটজনকে রাখা হচ্ছে।

বন্দিদের না আছে কোন আব্রু রক্ষার জায়গা, না নজর দেওয়া হয় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর।

আরটিআই থেকে পাওয়া তথ্য মোতাবেক   তিহারে ৫,২০০  জন বন্দির  জায়গা হলেও সেখানে আছেন এই মূহুর্তে  ১৩,১৩৪ জন।

 যাদের মধ্যে ১১,৯৭৫ জন বিচারাধীন বন্দী।

অমিত  দ্বিবেদী আরও বলেন যে বেশিরভাগ বিচারাধীন বন্দী চুরির মতো ছোটখাটো অপরাধের জন্য জেলে আছেন।   গুরুতর অপরাধ যেমন ধর্ষণ, খুন বা ডাকাতির শ্রেণীভুক্ত নয়।আইনি সহায়তা এবং আর্থিক সামর্থের অভাবেই এরা জামিন পাননা।  নাতাশা নারওয়াল, যিনি ২০২০  দিল্লি দাঙ্গায়  জড়িত থাকার অভিযোগে গ্রেফতার  হয়েছিলেন এবং গত বছরের জুনে জামিন পেয়েছিলেন, তিনি বলেন  যে অনেক বন্দি  ঘুমের জায়গা খুঁজে পেতেও  লড়াই করতেন।  "আন্ডারট্রায়াল বন্দিরা সাজাপ্রাপ্তদের  মতো একই অবস্থার মধ্যে জীবনযাপন করে, যা তাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে,"